ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত 

  • আপডেট সময় : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত হয়েছেন। শিমুল ফুল দেখতে গিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেল ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তের শিমুল ফুল ফুটে ওঠায় সম্প্রতি সেখানে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকে ঝুঁকি নিয়ে রেল ব্রিজে উঠে ছবি তুলছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তরুণ ব্রিজের ওপর দাঁড়িয়ে শিমুল ফুল দেখছিলেন ও ছবি তুলছিলেন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

জানা গেছে, নিহত দুই তরুণই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা এবং তারা সম্পর্কে খালাতো ভাই। তাদের একজনের বাড়ি ধুকুরিয়াবেড়া এলাকায় এবং অপরজনের বাড়ি ডাইলের চর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ঘাটিনা ব্রিজে শিমুল ফুল দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন। অনেকেই ঝুঁকি নিয়ে রেল ব্রিজে ওঠায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত 

আপডেট সময় : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬